শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে টিভি চ্যানেল মনিটরিংয়ের আদেশ বাতিল করলো সরকার

ইয়াসিন আরাফাত : [২] গতকাল রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান-উল-আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভুলভ্রান্তি থাকায় কর্তৃপক্ষের নির্দেশে তা বাতিল করা হলো।

[৩] এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়। উক্ত সেলের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হলো।

[৪] এর আগে গত ২৪ মার্চ করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল মনিটরিংয়ের জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে একটি আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।যা গতকাল প্রকাশ করা হয়।

[৫] ওই আদেশে বলা হয়েছিলো, গত ২৪ মার্চ কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণার সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের ভিত্তিতে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ের সিদ্ধান্ত হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনও টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছিলো। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল, মাজহারুল ইসলাম

  • সর্বশেষ