শিরোনাম
◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট ◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় এমপি বাহারের নেতৃত্বে সড়কে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহারের নেতৃত্বে নগরীর সড়কগুলো জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক ঔষধ ছিটানো হয়। কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে নগরবাসীকে মুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

[৩] কুমিল্লা সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় নগরীরর কান্দিরপাড় থেকে সড়কে বিøচিং মিশ্রিত পানি ছিটানো হয়।

[৪] কুমিল্লা ফাযার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র সহকারী পরিচালক মো.জসিম উদ্দিন জানান, আজ আমরা কুমিল্লার প্রধান সড়কসহ সেনানিবাস এলাকায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি।

[৫] কতদিন এই কাজটি চলমান থাকবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমরা চেষ্টা করবো নিয়মিত করার জন্য। তবে সে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাই আগামী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।

[৫] নগরের প্রধান সড়ক জীবাণুমুক্ত রাখার বিষয়ে কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বলেন, বিনা কারনে কেউ ঘর থেকে বের হবেন না। সড়কগুলোকে করোনা সংক্রমণ প্রতিরোধে আমি ঔষধ ছিটিয়ে যাচ্ছি। আপনাদের সুরক্ষার জন্য যা প্রযোজন আমি এমপি বাহার তাই করছি। তবুও আপনারা ঘর থেকে বের হবেন না। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ