শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের মাঝে বিএনপির স্যানিটাইজার বিতরণ

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির নিউজ কাভার করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসা সাংবাদিকদের গ্লাফস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইটার দেয়া হয়েছে।

[৩] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব উপকরণ দেন।

[৪] তিনি বলেন, কোভিড-১৯ এর পরিস্থিতি থেকে আমরা সকলে যাতে নিরাপদ থাকতে পারি সেজন্য চেয়ারপারসনের পক্ষ থেকে আমি এসব উপকরণ দিয়েছি।

[৫] তিনি বলেন, শুধু এখানেই আজ নয়, গতকাল রাত থেকে এখানে আসা সাংবাদিকদের মাঝে বিতরণ করা হচ্ছে। কোভিড-১৯ এর পরিস্থিতিতে আমি আরো এক সপ্তাহ আগে থেকে সাংবাদিকদের দিয়ে আসছি। যেখানে যে সাংবাদিক ভাইয়ের সাথে দেখা হচ্ছে জানতে চাচ্ছি, তাদের এসব উপকরণ আছে কিনা, তারপর আমি এসব উপকরণ দিচ্ছি।

[৬] তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে ম্যাডামের পক্ষে আমি এই উপকরণগুলো দিয়েছি।

[৭] তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। বলেছেন, উদ্যোগটি প্রশংসনীয়।

[৮] রাইজিংবিডির সাংবাদিক আরিফ সাওন ও মানবজমিনে শাহনেওয়াজ বাবলু বলেন, উদ্যোগটি প্রশংসার দাবিদার।গত মঙ্গলবার রাতে বিএসএমএমইউতে যখন দেখা হয়, তখন তিনি আমাদের কাছে প্রথমে জানতে চান, এসব উপকরণ আছে কিনা।পরে তিনি রাতে বাসায় ফেরার সময় আমাদের এসব উপকরণ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়