শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আহবান

ভিকটর কে. রোজারিও : [২] ভয়াবহ করোনা সংকটে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি সরকারের সব নির্দেশ মেনে চলতে পরামর্শ দিয়েছেন এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া।

[৩] এ মুহূর্তের করণীয় সম্পর্কে তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশেও বিস্তার লাভ করেছে। সরকার ভয়াবহ এই ভাইরাস প্রতিরোধে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এই উদ্যোগকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। এই পরিস্থিতিতে আমরা যা করতে পারি :

[৪] নিজে সতর্ক থাকা, অপরকে সতর্ক করা। সব ধরনের জনসমাগম এড়িয়ে চলা।

[৫] সরকারের সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলা, অপরকেও মেনে চলতে উৎসাহিত করা।

[৬] সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত পরামর্শ ব্যক্তি ও পরিবার পর্যায়ে মেনে চলা এবং অন্যদেরকেও মেনে চলতে উৎসাহিত করা।

[৭] না জেনে-শুনে কোন প্রকার গুজবের সৃষ্টি না করা, গুজবে কান না দেয়া।

[৮] অতিমাত্রায় উদ্বেগ-উৎকন্ঠায় না ভুগে দৃঢ মনোবল বজায় রাখা, মনে রাখবেন দৃঢ় মনোবল রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

[৯] সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা, নিয়মিত প্রার্থনা করা।

[১০] বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সব শাখা ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নিজের সুরক্ষা নিশ্চিত করে এলাকায় সরকারের সব উদ্যোগকে ইতিবাচকভাবে সহায়তা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়