শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকলের দরজায় বিপদ, সব দেশ হানাহানি বন্ধ করুক আহবান জাতিসংঘের

রাশিদ রিয়াজ : [২]  সারা বিশ্ব জুড়ে করোনার করাল থাবায় নাভিশ্বাস উঠেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’ -এর তরফ থেকে আগেই এই মারণ রোগকে প্যানডেমিক ঘোষণা করা হয়েছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার গভীর রাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক তাত্‌পর্যপূর্ণ আবেদন জানিয়ে বলেন, এই কঠিন সময়ে কনফ্লিক্ট জোনে যে সব সাধারণ মানুষ বাস করেন তাঁদের করোনা প্যানডেমিকের গ্রাস থেকে বাঁচাতে সারা বিশ্বজুড়ে অবিলম্বে শুরু হোক সংঘর্ষবিরতি।টাইমস অব ইন্ডিয়া

[৩] নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরে সাংবাদিক বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, ‘ভাইরাসের এই করাল রূপ যুদ্ধের বোকামিকে যেন আরও একবার প্রকট করে তোলে। তাই এই কঠিন সময়ে দাঁড়িয়ে আজ আমি বিশ্বের সব প্রান্তে অবিলম্বে আন্তর্জাতিক সংঘর্ষবিরতির ঘোষণা করছি। সময়ের দাবি, এই মুহূর্তে সেনাবাহিনীকে লকডাউনে কাজে লাগানো এবং একজোট হয়ে জীবনের এই কঠিন লড়াই লড়ার। বন্ধুকের আওয়াজ, গোলাবর্ষণ এবং এয়ারস্ট্রাইক অবিলম্বে বন্ধ হোক। যুদ্ধের রোগকে বিদায় জানিয়ে এই মুহূর্তে সেই মারণ রোগের বিরুদ্ধে লড়াই শুরু করা হোক যা সারা বিশ্বকে ঝাঁঝরা করে দিচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়