শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোয়ারেন্টাইনে চীনা জাহাজ

ইত্তেফাক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চীন থেকে আসা একটি জাহাজকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। জাহাজটির নাম ‘এমসিসি কিনডো’। জাহাজটি গত ২২ মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে জাহাজটিকে কোয়ারেন্টাইন করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেনকে জানিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম ইত্তেফাককে বলেন, কন্টেইনারবাহী জাহাজ এনসিসি কিনডো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ২২ মার্চ। জাহাজটিকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ফলে জাহাজটি আগামী ২৬ এপ্রিল চট্টগ্রাম বন্দরের জেটিতে বার্থিং পাবে। এর আগে এই জাহাজ থেকে কোন পণ্য কিংবা জাহাজটি বন্দরের ভেতরে আসতে পারবে না।

তিনি জানান, চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যেকোন চীনা বন্দর থেকে কোন জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে সে জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা জারি করা হয়েছে। সে অনুসারে এই জাহাজটিও কোয়ারেন্টাইনে এসেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে চীন থেকে যে সমস্ত জাহাজ এসেছে এবং আসছে সব জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড বহির্নোঙরে কাটাতে হবে।

  • সর্বশেষ