শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বল্প আয়ের মানুষদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন র‌্যাব

আব্দুল্লাহ মামুন : [২] খেটে খাওয়া গরিব মানুষ যাতে করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে র‌্যাব । রাজধানীর কারওয়ান বাজারে দুই শতাধিক মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন এলিট ফোর্সের সদস্যরা।

[৩] সোমবার দুপুরে র‌্যাব-২ কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, করোনার সংক্রমণ দেশে যাতে ছড়িয়ে না পড়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

[৪] র‌্যাব করোনা সচেতনায় কারওয়ান বাজারে খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। যাতে তারা পরিবার পরিজনসহ নিজেকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তাদেরকে ঝুঁকিমুক্ত রাখতে এটা আমাদের স্বল্প একটি প্রয়াস।

[৫] মনিরুজ্জামান বলেন, র‌্যাবের পক্ষ থেকে পর্য়ায়ক্রমে বেগুনবাড়ি, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হবে । সেই সঙ্গে সরকার যে নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছেন তা সকলকে মানতে বলেন র‌্যাব এই কর্মকর্তা।

  • সর্বশেষ