শিরোনাম
◈ আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা ◈ আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচ পাম্প: প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত ◈ ভোক্তার স্বার্থ উপেক্ষা করে ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার এনার্জি রেগুলেটরি কমিশনের ◈ ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছাড়ালেই বরফে স্থায়ী বিপর্যয়ের আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা! ◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাপস পালের শেষ ছবি ‘বাঁশি’র ট্রেলার প্রকাশ

মুসফিরাহ হাবীব: [২] মৃত্যুর আগে কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল শেষ কাজ করেছিলেনন ‘বাঁশি’ সিনেমায়। যদিও ছবির ডাবিং শেষ করে যেতে পারেননি তিনি। ছবিতে তার গলায় ডাবিং করেছেন কণ্ঠশিল্পী শোভন কামিলা।

[৩] অবশেষে প্রকাশ্যে এসেছে ‘বাঁশি’ সিনেমার ট্রেলার। ‘বাঁশি’র পরিচালক তুহিন সিংহ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার সঙ্গে ‘অসমাপ্ত’ বলে একটি ছবি করার জন্য কথা হয়েছিল তাপসদার। কিন্তু তা অসমাপ্তই রয়ে গেল। তাপস পাল বলেছিলেন, মুম্বাই থেকে ফিরেই ‘বাঁশি’র ডাব করবেন। তা আর হল না। বার বার বলেছিলেন, রাজনীতি নয়, তিনি আবার সিনেমায় ফিরে আসতে চান।

[৪] মাত্র বাইশ বছর বয়সে ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। বক্স অফিসে সফল সেই ছবি রাতারাতি সুপারস্টার করে দেয় তাকে। এরপর একের পর এক সুপারহিট ছবিতে মুখ্য ভূমিকায় মাতিয়ে রাখেন দর্শকদের। ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’, ইত্যাদি ছবি তাকে তুলে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ‘সাহেব’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের প্রথম ছবি ‘অবোধ’-এ তার নায়ক ছিলেন তাপস পাল।

  • সর্বশেষ