শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্ক বাড়িয়ে কনিকার পর এবার অপরাধী মেরি কমও

মুসফিরাহ হাবীব: [২] আমজনতার মধ্যে ছিলই, তার ওপর ভারতের রাজনৈতিক মহলে করোনা-আতঙ্ক বাড়িয়েছেন বলিউডের 'বেবি ডল' খ্যাত গায়িকা কনিকা কাপুর। ১৫ মার্চ লন্ডন থেকে দেশে ফিরে লখনউয়ের এক পার্টিতে গিয়েছিলেন তিনি। এবার সেই একই অপরাধে অপরাধী হলেন চ্যাম্পিয়ান বক্সার ও রাজ্যসভার সাংসদ মেরি কম।

[৩] ভারত এখন এ আতঙ্কেই রয়েছে যে কোনও ভাবেই যেন কমিউনিটি ধরে ভাইরাস সংক্রমণের ঘটনা না ঘটে। যে ধরনের সংক্রমণ ঘটেছে চিন-ইতালি-ইরানের মতো দেশে। এ পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে যে, মেরি কম তার ১৪ দিনের ঘরে কোয়ারেন্টাইনে থাকার প্রোটোকল ভেঙে ফেলেছেন। ভয়াবহ সংক্রমিত দেশগুলো থেকে ভারতে গেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] মেরি কম এশিয়া-ওশিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে গেছেন জর্ডানে। গত ১৩ মার্চ তার স্বেচ্ছা-কোয়ারেন্টাইনে থাকার কথা অন্তত ১৪ দিন। ট্যুরনামেন্টের আগে মেরি গোটা বক্সিং দলের সঙ্গে ইতালিতে ছিলেন ট্রেনিংয়ের জন্য। প্রায় ১ সপ্তাহ সেখানে ছিলেন তারা। গত ২৮ ফেব্রুয়ারি তারা আম্মানে যান।

[৫] গত ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশ ও রাজস্থানের সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করেন। বৈঠক করেন। ট্যুইটারে সেদিনের পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, অন্য সাংসদদের সঙ্গে আছেন মেরি কমও। এর আগের দিনই সেখানে পার্টি করেছিলেন করোনা আক্রান্ত বলিউড গায়িকা কনিকা কাপুর।

[৬] মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বিদেশফেরতদের নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অবজ্ঞা করায় বলিউড গায়িকা কনিকা কাপুরের বিরুদ্ধে মামলা করেছে লখনৌ পুলিশ।

  • সর্বশেষ