শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জিত‌তে জিত‌তে ভার‌তের কাছে হে‌রে গে‌লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের ভাগ‌্যটা ভা‌লোই ছি‌লো। বৃ‌ষ্টি এ‌সে সব যে‌নো ওলটপালট। ৮৭ রানের লক্ষ্য। ৩ ওভারে ১ উইকেটে পাকিস্তান তুলে ফেলে। তারপরই পুড়ল কপাল। বৃষ্টি বাগড়ায় ম্যাচ আর হলো না। হংকং সিক্সেসে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জয় পায় ২ রানে।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাংটিয়ে নেমে ৬ ওভারে ৪ উইকেটে ৮৬ রান তোলে ভারত। ওপেনার রবিন উথাপ্পা ১১ বলে ২৮ রান করেন, আরেক ওপেনার ভারত ছিপলি করেন ১৩ বলে ২৪ রান। শেষ দিকে দিনেশ কার্তিকের ৬ বলে ১৭ রানের ক্যামিওর কল্যাণে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৬।

রান তাড়ায় ভালো ভাবেই এগোচ্ছিল পাকিস্তান। তবে তিন ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। সে সময় পাকিস্তানের রান ছিলো ৩ ওভারে ৪১ রান। পাকিস্তানের ওপেনার খাজা নাফে ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন, ওয়ানডাউনে নামা আবদুল সামাদ অপরাজিত থাকেন ৬ বলে ১৬ রানে। এরপর আর খেলা মাঠে না গড়ালে ডিএল পদ্বতিতে জয় পায় ভারত।

দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে পাকিস্তান। এক ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দুইয়ে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়