শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি: [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে উপজেলার অরুয়াইল ইউপির প্রত্যন্ত অঞ্চল কাকরিয়া ও রাণীদিয়া এ দুই গ্রামের লোকদের মাঝে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অরুয়াইল থেকে কাকরিয়া ও রাজাপুর গ্রামের কাঁচা রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল শুরু হয়। এতে বাধা দেয় রাণীদিয়া গ্রামের কিছু লোক। তারা এ রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাত্রী আনা-নেওয়া করতে চায়। এ নিয়ে কাকরিয়া গ্রামের মেম্বার সুন্দর আলী'র (৬২) সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। গত ৯ মার্চ ইউপি সদস্যকে তারা মারধর করে। এসব ঘটনায় এ দুই গ্রামের লোকদের মাঝে উত্তেজনা চলছিল।

[৪] খবর পেয়ে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো'র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই গ্রামের বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়