শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আফজাল হোসেন,গাজীপুর প্রতিনিধি: [২] করোনাভাইরাস মোকাবিলায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আগামী ২০ মার্চ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৩] বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করে এ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

[৪] পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।তারই ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়