শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় স্বর্ণের দাম কমল

ডেস্ক রিপোর্ট: [২] বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব স্বর্ণের বাজারেও পড়েছে। স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমেছে।বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নেয়। এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতিভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা।

[৩] বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দাম বাড়ানো হয়েছিল। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

[৪] এ দিকে আন্তর্জাতিক বাজারে (দুবাই) মঙ্গলবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৪৬ দশমিক ২২ ডলার। এ হিসাবে স্থানীয় মুদ্রায় প্রতিভরির দাম পড়ে (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে) ৪৫ হাজার ৮২৪ টাকা। ফলে দুবাইয়ের সঙ্গে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য প্রায় ১৫ হাজার টাকা। অর্থাৎ স্বর্ণের বাজারে বিশৃংখলা চলছে।

[৫] নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। বুধবার এর দাম ছিল ৬১ হাজার ৫২৭ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

[৬] এ ছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ৫৯ হাজার ১৯৪ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

[৭] ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১২ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। একই হারে কমে সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতিভরি ৪০ হাজার ২৪০ টাকায় বিক্রি হবে।

[৮] অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিভরি রূপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণের অলংকার কিনতে চাইলে তাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

[৯] জানা গেছে, মানভেদে দেশে চার ধরনের স্বর্ণ বিক্রি হয়। এর মধ্যে ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। আর পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির স্বর্ণ। এ ক্ষেত্রে বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ নির্দিষ্ট করা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়