শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র: সিনহুয়া

যুগান্তর : [২] চীনের বিরুদ্ধে অপপ্রচারে করোনাভাইরাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদ। রোববার সিনহুয়া সংবাদ সংস্থা এমন দাবিই করেছে। মহামারী মোকাবেলায় চীনা পদক্ষেপ নিয়ে দুই বিশ্বশক্তির মধ্যে ইতিমধ্যে কথার লড়াই শুরু হয়েছে।

[৩] সংবাদ সংস্থাটির সম্পাদকীয়তে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন ও পররাষ্ট্র মাইক পম্পেও রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন এবং চীনকে দমিয়ে রাখতে তা ব্যবহার করছেন।

[৪] গেল সপ্তাহে ও’ব্রিয়েন বলেন, করোনাভাইরাসের বিস্তারে চীনা প্রতিক্রিয়া ছিল ধীরগতির। এতে বিশ্বকে দুই মাসের খেসারত দিতে হয়েছে, অথচ সেই সময়টায় এটার জন্য প্রস্তুতি নেয়া সম্ভব হতো।

তার এই মন্তব্যে চীনকে ক্ষুব্ধ করেছে। আর পম্পেও বলেন, চীনের অসম্পূর্ণ তথ্যে এই মহামারীর মোকাবেলায় মার্কিন পদক্ষেপ বাধাগ্রস্ত হয়েছে।

[৫] যদিও সিনহুয়া বলছে, কয়েক লাখ লোককে কঠোর কোয়ারেন্টাইনে আটকে রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে মহামারী মোকাবেলায় বিশ্বকে মূল্যবান সময় এনে দিয়েছে চীন, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও স্বীকৃতি রয়েছে।

কিন্তু নিজ দেশের ভাইরাসের মোকাবেলায় মার্কিন পদক্ষেপ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সিনহুয়ার অভিযোগ, উহানের অচলাবস্থার মূল্যায়নে যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।

[৬] বাণিজ্য, মেধাস্বত্ব ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক এমনিতেই টলোমলো অবস্থায় রয়েছে। কিন্তু মহামারীর বিস্তার শুরু হওয়ার পর সেটা নতুন পরীক্ষায় পড়েছে।

করোনাভাইরাসকে ‘উহান ভাইরাস’ কিংবা ‘চীনা ভাইরাস’ ডাকায় মার্কিন রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছে চীনের এই সংবাদমাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়