শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সংক্রমণ রোধে সর্দি, কাশি ও জ্বর নিয়ে যানবাহনে চলাচল করা যাবে না, বললেন স্বাস্থ্যমন্ত্রী

শরীফ শাওন : [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সুস্থ হওয়ার পর ভ্রমণ বা যানবাহন ব্যবহার করবেন। আমাদের দেশে করোনা ভাইরাস আছে, এবং এটা যেন ছড়িয়ে না পড়ে, সে কারণে সতর্কতা অবলম্বন করছি।

[৩] মন্ত্রী বলেন, বাস, রেল এবং লঞ্চে চলাচলের ক্ষেত্রে যাত্রীরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। ব্যবহারের পর যানবাহন পরিষ্কার করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিহিত করেছি।

[৪] জাহিদ মালেক বলেন, বিদেশ থেকে আগতরাই দেশে ভাইরাসটি নিয়ে এসেছে, তাই অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশে না আসার জন্য বলা হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের। সূত্র : জাগো নিউজ

[৫] তিনি বলেন, সমাজকল্যাণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বস্তিবাসীদের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে, এবং ধর্মীয় অনুষ্ঠান বিরত রাখতে ও উপাসনালয়ে প্রচার-প্রচারণা চালাতে ধর্ম মন্ত্রণালয়কেও জানানো হয়েছে।

[৬] তিনি আরও বলেন, সতর্কতা অবলম্বনে করোনা আক্রান্তদের চিকিৎসায় ঢাকায় কয়েকটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এবং সকল মন্ত্রণালয়কে সচেতনতায় প্রচার-প্রচারণা চালাতে চিঠি প্রদান করা হবে।

[৮] জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। অভিভাবকরা চাইলে, শিক্ষার্থীদের স্কুলে নাও পাঠাতে পারেন। সূত্র : আরটিভি

[৯] রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ১৮ মন্ত্রণালয়ের সচিব ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে বিস্তার আলোচনা শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালেক এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়