শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিদেশ ফেরত ২০ জন হোম কোয়ারেন্টাইনে

বগুড়া প্রতিনিধি: [২] জেলায় নতুন করে বিদেশ ফেরত আরও ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।

[৩] শনিবার (১৪ মার্চ) জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় নন্দীগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

[৪] নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল বাংলানিউজকে জানান, শনিবার উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ্ব করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

[৫] বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় মোট পাঁচজন করে ১০জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, গত ১১ মার্চ থেকে আজ (১৪ মার্চ) পর্যন্ত জেলায় মোট ২০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট নয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

  • সর্বশেষ