শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে প্রকাশ্যে মোবাইল চুরি ভিডিও ফুটেজের মাধ্যমে চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:[২]  দোকানে ঢুকে মোবাইল ফোন চুরি করে বিক্রি করতে গিয়ে সবুজ শেখ ওরফে রাকিব নামে এক চোরকে আটক করেছে পুলিশ । সে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার ধান সাগর গ্রামের রায়হান শেখের ছেলে বর্তমানে যশোর শহরের মণিহার সিমেনা হলের সামনে ক্যাফে জান্নাতের কর্মচারী। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের সেলিম রোজার ছেলে সুমন হোসেন দায়েরকৃত মামলায় জানান, তিনি শহরের মাইকপট্টি আর মল্লিক এন্ড সন্সের কর্মচারি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় তিনি মোবাইল চার্জে দিয়ে দোকানের মালিকের আত্মীয় ও কাজের মেয়ে থাকা অবস্থায় বাথরুমে যায়। মিনিট দশেক পর ফিরে এসে দেখে মোবাইল নাই। পরে তিনি দোকান মালিকের ভিডিও ফুটেজের মাধ্যমে চোরকে সনাক্ত করেন। ওই দিন রাত সাড়ে ৯ টায় শহরের মণিহার সিনেমা হলের সামনে ৫ হাজার মূল্যের উক্ত মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশ সবুজ শেখ ওরফে রাকিবকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়