শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো মাহামারীতে মহাধনী যুক্তরাষ্ট্র বিপর্যস্ত হলেও দেখা যায় মহাদরিদ্র কিউবা বিপদ মুক্ত

 

হেলাল মহিউদ্দিন: চিকিৎসাসেবা কিউবায় ধর্মের মতো। বিশ্বসেরা। কিউবান চিকিৎসকদের ছাত্রত্ব শুরুর সময় এবং চিকিৎসা পেশা শুরুর সময় শপথ নিতে হয়। স্বদেশে তো বটেই সাহায্যপ্রার্থী ভিনদেশেও চিকিৎসাসেবা দিতে বাধ্য ও নিবেদিত থাকা কিউবান চিকিৎসাসেবার নৈতিক ভিত্তি। যেকোনো মাহামারীতে মহাধনী যুক্তরাষ্ট্র বিপর্যস্ত হলেও দেখা যায় মহাদরিদ্র কিউবা বিপদমুক্ত। এবারও বিশ্বময় বিশ্বাস ছিলো যে একটিমাত্র দেশও যদি করোনামুক্ত থাকে সেটি হবে কিউবা। কয়েক ঘণ্টা আগে কিউবার সংবাদ মাধ্যমও জানালো যে সে দেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ করোনার বিশ্বভ্রমণ চূড়ান্ত হয়েছে।

আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কিউবার চাইতেও উন্নত সম্ভবত। মাত্র দুই দিনের চিকিৎসাতেই তিনজন রোগীর মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যজনের কী খবর? তিনি কী আজই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, নাকি আরও এক-দুইদিন লাগবে? অসংখ্য মানুষের জীবন-মরণসম্পৃক্ত দুর্যোগ নিয়ে অন্তত কোনো নাটক নয়, প্লিজ। প্রয়োজনে স্কুল-কলেজসহ সব জনসমাবেশমূলক অবস্থা বন্ধ ঘোষণা করা হোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ