শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগা আর মাঠে না গড়ালে লোকসান হবে ৬ হাজার কোটি টাকা

রাকিব উদ্দীন : [২] বিশ্বব্যাপি করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্টগুলো স্থগিত করা হয়েছে। ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি’আর পর এবার স্থগিত করা হয়েছে স্পেনের শীর্ষ লিগ লা লিগা। স্পেনে গত কয়েকদিনে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, এ স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়তে পারে, এমনকি লিগের চলতি মৌসুম মাঠে আর না-ও গড়াতে হতে পারে। সেক্ষেত্রে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে লা লিগাকে।

[৩] স্প্যানিশ গণমাধ্যম মার্কা একটি প্রতিবেদনে লা লিগার সম্ভাব্য আর্থিক ক্ষতির তালিকা প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, লা লিগা আর চালু না হলে লোকসান হবে প্রায় ৬১০.৯ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৮৪২ কোটি ৪৬ লাখ টাকারও বেশি)। এছাড়া দ্বিতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশনের ম্যাচও মাঠে না গড়ালে লোকসানের অঙ্কের সঙ্গে আরও ৬৭.৫ মিলিয়ন ইউরো যোগ হবে।

[৬] লা লিগা কর্তৃপক্ষের হিসাব অনুসারে, টুর্নামেন্ট চালু না হলে টিভি রাজস্বের ৪৯৪ মিলিয়ন ইউরো, সিজন টিকেটের (পুরো মৌসুমের টিকেট আগে থেকে কিনে রাখা) ৭৮.১ মিলিয়ন ইউরো এবং ম্যাচ ডে টিকেটের (নির্দিষ্ট ম্যাচের টিকেট) ৩৮.৮ মিলিয়ন ইউরো লোকসান হবে। আর সেগুন্দা ডিভিশনের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ যথাক্রমে ৫৫ মিলিয়ন ইউরো, ৯.৯ মিলিয়ন ইউরো ও ২.৬ মিলিয়ন ইউরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়