শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের আতঙ্কে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে

সিলেট প্রতিনিধি: [২] এই তথ্য জানিয়েছেন দলটির অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এটিইউ তাজ রহমান।

[৩] নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

[৪] তাজ রহমান বলেন, ‘আগামী ১৪ মার্চ সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন আহবান করা হয়েছিল। করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসমূহ যেভাবে খোলা মাঠে সভা-সমাবেশ করা থেকে বিরত রয়েছে, তেমনি আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির নির্দেশে দলের সমস্ত জেলা-উপজেলা সম্মেলন স্থগিত করা হয়েছে। একইসাথে সিলেটেও সম্মেলন আপাতত স্থগিত। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে জেলা জাতীয় পার্টির সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়