শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিসে পুলিশের গুলিতে দুই অভিবাসনপ্রত্যাশী নিহত, অন্যদের রাখা হয়েছে গোপন স্থানে

সিরাজুল ইসলাম: [২] বেআইনি প্রক্রিয়ায় তাদের তুরস্কে ঠেলে দেয়া হচ্ছে। তারা কোন প্রকার আইনি সুবিধা পাচ্ছেন না। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। এটা আন্তর্জাতিক আইন লঙ্গন। নিউইয়র্ক টাইমস, ডেইলি সাবাহ

[৩] অভিবাসন প্রত্যাশীদের মারধর এবং জিনিসপত্র কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয়া হচ্ছে। তাদের হটাতে গ্রিক পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। শুধু অন্তর্বাস পরিয়ে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

[৪] নির্যাতিতদের মধ্যে শামীম নামে এক বাংলাদেশি রয়েছেন। তিনি তুরস্কের হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

[৫] ফিরে আসা একজন বলেন, তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। গুপ্ত স্থানে আটকে রাখা হয়। খাবার বা পানি দেয়া হয়নি। পরে তাদের নৌকায় করে নদী পার করে দেয়া হয়।

[৬] একজন সাংবাদিক জানান, গুলি করে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবিয়ে দেয় গ্রিক পুলিশ। তারা সাঁতরে তীরে উঠেন।

[৭] সিরিয়ার ইদলিবে কয়েকদিন আগে সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৩৪ সেনা নিহত হয়। এরপর সেখানে অভিযান শুরু করেছে তুরস্ক। একই সঙ্গে তারা সীমান্ত খুলে দিয়েছে। ফলে হাজার হাজার মানুষ ইউরোপে পাড়ি জমাতে সিরিয়া ছেড়ে তুরস্কের কাটানিস ও পাজারকোল সীমান্তে জড়ো হয়েছেন। ম্যারিটাস কিংবা এভরোস নদী পার হলেই গ্রিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়