শিরোনাম
◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে পালাতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মেয়ে বিমানবন্দরে আটক

আমাদের সময় : [২] দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার মেয়ে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। আজ রোববার বিকেলে লন্ডন যাওয়ার পথে রোশনি কাপুর নামের ওই তরুণী মুম্বাই বিমানবন্দর থেকে আটক হন।

রোশনিকে আটকের আগে আজ সকালে ইয়েস ব্যাংকে দুর্নীতির অভিযোগে তার বাবা রানা কাপুরকে গ্রেপ্তার করা হয়।

[৩]ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, এর আগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদি ও ললিত মোদি দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের মতো ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুর যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য আগে থেকেই সতর্ক ছিলেন গোয়েন্দারা। তাই ইয়েস ব্যাংকের দুর্নীতি সামনে আসার পরই রানা কাপুর এবং তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার নোটিশ জারি করা হয়।

[৪]কারও বিরুদ্ধে এই নোটিশ জারি হওয়ার অর্থ, দেশ ছেড়ে তিনি বিদেশে যেতে পারবেন না। সমস্ত বিমানবন্দরে ওই নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। সেই নোটিশের ভিত্তিতেই রোশনিকে আজ বিকেলে বিমানে ওঠার আগেই আটকানো হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়।

[৫]রানা কাপুরের পাশাপাশি তার স্ত্রী বিন্দু, দুই মেয়ে রোশনি কাপুর ও রাধা কাপুর খান্নার নামে বেশ কয়েকটি ভুয়া সংস্থা খুলে প্রতারণা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সংস্থাকে ঋণ পাইয়ে দিয়ে মোটা অংকের টাকা ঘুষ নিতেন তারা। ঘুষের ওই টাকা যেত ভুয়া সংস্থাগুলোতে।

[৬]রোশনি একেবারে ভারত থেকে পালাচ্ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।

  • সর্বশেষ