শিরোনাম
◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি সুখবর দিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার ওপর মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৩ শতাংশ। তবে তহবিলে প্রারম্ভিক স্থিতির পরিমাণ অনুযায়ী এ হার হবে ১১ থেকে ১৩ শতাংশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য জিপিএফ ও সিপিএফের মুনাফার হার স্ল্যাবভিত্তিক নির্ধারণ করা হয়েছে।

advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে তার ওপর মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা পাওয়া যাবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির ওপর মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।

একই স্ল্যাব অনুযায়ী অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা দেওয়া হবে। অর্থাৎ, প্রারম্ভিক স্থিতির পরিমাণ বিবেচনায় জমার ওপর যথাক্রমে ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা নির্ধারিত হবে।

advertisement

সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা একরকম নয়। এ কারণে এসব প্রতিষ্ঠান নিজস্ব আর্থিক বিধিবিধান অনুসরণ করে প্রজ্ঞাপনে নির্ধারিত স্ল্যাবভিত্তিক হারকে সর্বোচ্চ সীমা ধরে কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে তা প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নিয়েও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা জানানো হয়।

advertisement

পে-স্কেলের প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন কাঠামোর মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। বেতন বৃদ্ধির বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

জিপিএফ হলো সাধারণ ভবিষ্য তহবিল, যেখানে যোগ্য সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী বেতন থেকে অর্থ জমা রাখেন। অন্যদিকে, সিপিএফ হলো প্রদেয় ভবিষ্য তহবিল, যা সাধারণত এমন প্রতিষ্ঠানে চালু থাকে যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই। সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক বিধিবিধান ও সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।

অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফ ও সিপিএফের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট বিধিমালার আওতায়। নতুন এই হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রযোজ্য হবে।

 

  • সর্বশেষ