শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বপ্ন ভাঙলো ভারতের, পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল

আক্তারুজ্জামান : [২] নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতের মেয়েদের। মেলবোর্নে টুর্নামেন্টের ফাইনালে ৮৫ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়েছে অ্যালিসা হেলিরা।

[৩] অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান তুলেছিলো অজি নারীরা। জবাবে ১৯.১ ওভারে ৯৯ রানে সবকটি উইকেট হারায় ভারতীয় নারী দল।

[৪] অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে অ্যালিসা হ্যালি ৩৯ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর বেথ মুনি ৫৪ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। চারটি উইকেট হারালেও এ দুই ওপেনারের ঝড়েই বড় সংগ্রহ পায় গতবারের শিরোপাধারীরা।

[৫] লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমত পরাস্ত হয় ভারতীয় ব্যাটসম্যানরা। পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকলেও কাল যেনো কিছু একটা হয়েছিলো ভারতীয়দের। অজি বোলারদের বল কোনোভাবেই মোকাবেলা করতে পারছিলেন না। দিপ্তী শর্মা সর্বোচ্চ ৩৩ রান করেন। বল হাতে মেগান স্কট ৪টি ও জোনাসেন ৩টি উইকেট নেন।

[৬] অ্যালিসা হিলি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এবং বেথ মুনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়