শিরোনাম
◈ দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা, বাধা দিল পুলিশ ◈ ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ◈ বাংলাদেশকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটে সহায়তা করবে যুক্তরাজ্য ◈ ৩ কারণে কাটছে না গ্যাস সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতিও ◈ ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেবার পর মসজিদুল হারামে স্বল্প পরিসরে আদায় হলো জুমার নামাজ

আসিফুজ্জামান পৃথিল, মেহরুবা শহীদ : [২] মক্কা বিজয়ের পর ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে পবিত্র মসজিদুল হারামে কখনই এক ওয়াক্ত সালাত আদায়ও বন্ধ থাকেনি। কিন্তু কোভিড-১৯ আতঙ্কে দেখা দিয়েছিলো সে শঙ্কা। গালফ নিউজ, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস

[৩] বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয় পবিত্র হারাম শরীফ এবং মসজিদে নববি। এসময় আসর, মাগরিব ও এশার সালাতের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে জানা গেছে, মসজিদের কর্মীরাই জামাত করে আনুষ্ঠানিকতা রক্ষা করেছেন।

[৪] এই বন্ধ থাকার সময়ে কাবা শরিফ জীবানুমুক্ত করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো পুরো এলাকা বন্ধ করে জীবানুমুক্ত করা হলো।

[৫] জুমার নামাজ অনুষ্ঠিত হলেও, লোকসমাগম ছিলো অনেকাংশেই কম। গালফ নিউজ বলছে, এই জামাতে মুসুল্লিসংখ্যা ছিলো মাত্র দেড় হাজার। যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।

[৬] এমনকি স্থানীয়দেরও জুমার নামাজে উপস্থিত হতে কিছুটা নিরুৎসাহিতই করা হয়েছিলো। এমনকি অংশ নেননি পবিত্র মসজিদটির গ্র্যান্ড খতিবও।

[৭] শুক্রবারের এই বিশেষ নামাজ শেষ করা হয় রেবর্ড সময়ে। গালফ নিউজ বলছে, মাত্র ৯ মিনিটেই সম্পন্ন হয়েছে খুতবা, ২ রাকাত সালাত এবং মোনাজাত। অখচ এই পুরো প্রক্রিয়ায় সময় লাগে দেড় ঘণ্টারও বেশি।

[৮] নামাজ শেষে মহামারি থেকে রক্ষার জন্যও দোয়া করা হয়।

  • সর্বশেষ