শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ নাসুম, ফিরলেন সাইফউদ্দিন

রাকিব উদ্দীন : [২] জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন সাইফউদ্দিন। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসাইন।

[৩] জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পাওয়া নাসুম বল হারে নজর কেড়েছিলেন বিপিএলে। খুব আহামরি পারফরম্যান্স না করলেও পরিস্থিতি অনুযায়ী বল করার সক্ষমতায় প্রশংসা কুঁড়িয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ১৩ ম্যাচ থেকে ৬ উইকেট শিকার করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা এ বাঁ-হাতি অর্থোডক্স বোলার।

[৪] ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

[৫] টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইদলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়