শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে দিল্লিতে অনিশ্চিত শুটিং বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : [২] চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের আতঙ্ক ঢেকেছে টোকিও অলিম্পিকের আকাশকে। দ্য গ্রেটেস্ট শো আর্থ-এর সূচনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে আবার স্থগিত হয়ে গিয়েছে ভারতের সুলতান আজলান শাহ ট্রফিও। এবার অনিশ্চিত হয়ে পড়ল আইএসএসএফ শুটিং বিশ্বকাপও।

[৩] আগামী ১৫ মার্চ রাজধানী দিল্লিতে শুরু হওয়ার কথা ছিলো শুটিং বিশ্বকাপের। শেষ হতো ২৬ মার্চ। কিন্তু যেভাবে করোনা ভাইরাস ভারতেও হানা দিয়েছে, তাতে খেলোয়াড়দের নিরাপত্তা সংকটে। আর সেই কারণেই বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। দিল্লি থেকে সরিয়ে অন্যত্র বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থা করা হতে পারে। চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, ইটালির মতো দেশ থেকে শুটাররা যোগ দেন এই টুর্নামেন্টে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। আসলে এদেশে আসতে দীর্ঘ মেডিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হতে হয় শুটারদের। করোনার আতঙ্কে সেই প্রক্রিয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি তাই বেশ জটিল।

[৪] এদিকে দু’টি প্রীতি ম্যাচ খেলার জন্য ৫ মার্চ তাজিকিস্তানে উড়ে যাওয়ার কথা ছিলো ভারতীয় অনূর্ধ্ব-১৬ দলের। কিন্তু মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই সফর বাতিল বলে জানিয়ে দেওয়া হল। জুনিয়রদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফেডারেশন।

[৫] তাজিকিস্তান ফুটবল ফেডারেশন একটি চিঠি পাঠিয়েছে এআইএফএফকে। যেখানে লেখা, তাজিকিস্তান সরকার জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য ৩৫টি দেশের নাগরিক এই দেশে আসতে পারবে না। যে তালিকায় রয়েছে ভারতও। সেই কারণে প্রীতি ম্যাচগুলি বাতিল করা হয়েছে। আগামী ৩১ মার্চ আবার এই তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদেরও। সেটি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। -সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়