শিরোনাম
◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোট নিহত ৪৬, দিল্লি এখন শান্ত, গুজবে কান না দিতে অনুরোধ জানালো পুলিশ  

সালেহ্ বিপ্লব : [২] গতকাল গোকুলপুরি এলাকার একটি ক্যানালে একজনের দেহ উদ্ধার হয়। আর দুজনের মরদেহ ভাগিরথি বিহার ক্যানেল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের কর্মকর্তারা। মানুষের মুখে উত্তেজনা ছড়িয়েছে কোথাও কোথাও, শাহীনবাগে জমায়েত ঠেকাতে জারি করা হয়েছে ১৪৪ ধারা, মোতায়েন বাড়তি ফোর্স।

[৩] পশ্চিম ও দক্ষিণপূর্ব দিল্লিতে কোনও অশান্তি নেই, এ কথা জানিয়ে দিল্লি পুলিশ টুইটারে বলেছে, “সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিল্লিতে উত্তেজনার কিছু প্রমাণহীন খবর ঘুরছে। জানানো হচ্ছে যে, এগুলি সবই গুজব। এই ধরণের গুজবে কান দেবেন না। গুজব ছড়ানোর দিকে নজর রয়েছে পুলিশের, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” এনডিটিভি

[৪] নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে গেলো সপ্তাহের দাঙ্গায় নিহত ৪৬, আহত শতাধিক।  গতকাল সোশ্যাল মিডিয়ায় নতুন করে অশান্তির খবর ছড়ায়। দিল্লি মেট্রো রেল করপোরেশন তড়িঘড়ি করে তিলক নগর, নাঙ্গোলি, সুরজমল স্টেডিয়াম. বদরপুর, তুঘলকাবাদ, উত্তমনগর পশ্চিম এবং নওয়াদা মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেয়।

[৫] দিল্লি পুলিশ বলছে, “গুজব সবচেয়ে বড় শত্রু, খায়লা-রঘুবীর নগর জেলায় অশান্তির গুজবের খবর পাওয়া গিয়েছে। এর পিছনে কোনও সত্যতা নেই।  পরিস্থিতি পুরোপুরি শান্ত এবং স্বাভাবিক, সবাইকে শান্তিরক্ষার আবেদন করা হচ্ছে।”

[৬] দক্ষিণ পূর্ব রেলের ডেপুটি পুলিশ কমিশনার আরপি মিনা বলেন, “ঘটনাস্থলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা অনেক ফোন পেয়েছি। সব ফোনই ভুয়া বলে দেখা গিয়েছে। আমরা ফোনকলগুলি ইন্সপেক্টর এসএইচও কে পাঠিয়েছি। আমরা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছি। মানুষের সঙ্গে আমরা কথা বলছি”।

[৭] তিনি আরও জানান, “খাদের এলাকা, খাড্ডা কলোনি, বদরপুর, একতাবিহার,তুঘলকাবাদ থেকে আমরা ফোনকল পেয়েছি। এই সমস্ত এলাকা নিয়ন্ত্রণে। কোনও ঘটনা ঘটেনি। মেট্রো স্টেশনগুলিও এখন কাজ করছে।”

  • সর্বশেষ