শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়া কাপের ভেন্যু নিয়ে পাল্টাপাল্টি সুর দিল ভারত-পাকিস্তান

আক্তারুজ্জামান : [২] এ বছরের সেপ্টেম্বরে বসবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু আসর শুরুর আগে বেশ ঝামেলায় পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। কেননা এ আসরের ভেন্যু কোথায় হবে সেটা ঠিক করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

[৩] সূচি অনুযায়ী এবারের আসর পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যাবে না জানিয়েছে। আবার ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজনও হবে না। এমতাবস্থায় গতকাল ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন এশিয়া কাপের ভেন্যু হবে আরব আমিরাত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি বলছেন ভিন্ন কথা।

[৪] এ ইস্যুতে এহসান মানি বলেন, সহযোগী দেশগুলোর কথা চিন্তা করেই এশিয়া কাপ আয়োজন করা হয়। এটা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেব। এখনই আমরা পাকিস্তান থেকে আসর সরাচ্ছি না। তবে আমাদের হাতে এখনো কিছু অপশন আছে।

[৫] সম্প্রতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে অনেক দেশেই। এমনকি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশি দেশ ইরানেও। যার কারণে এই ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনে আপত্তি আছে পিসিবির। তবে এসিসি সভায় এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। খবর : ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়