শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না মুশফিক

রাকিব উদ্দীন : [২] পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সফর সূচির আগে থেকেই রাজি ছিলেন না বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি সিরিজ ও রাওয়ালপিন্ডি টেস্টে মুশফিক না খেললেও বিসিবি সভাপতি আশা করেছেন পরবর্তী ম্যাচগুলোতে খেলবেন মুশফিক। তবে কোনোভাবেই পাকিস্তান যাবেন না বলেছেন মুশফিক।

[৩] পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। দেশের বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সফর নিয়ে কথা বলেন জাতীয় দলের এ অভিজ্ঞ ক্রিকেটার। নিরাপত্তা ইস্যুতে পিএসএলের অফার ফিরিয়ে দেওয়ার পরও মুশফিক বোর্ড থেকে একটু সম্মান আশা করেছিলেন।

[৪] এই ইস্যুতে মুশফিক বলেন, ‘পাকিস্তানে যাওয়া, না যাওয়ার বিষয়টি আমি আগেই পরিস্কারভাবে জানিয়েছি, তারাও কিন্তু এইটা মেনে নিয়েছে। পিএসএলেরও একটা প্রস্তাব ছিল নাম দিব কী দিব না। যেখানে তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমি নাম দিই নি, সেখানে তারা আমার সিদ্ধান্তকে আরও সম্মান জানানো উচিত ছিল যে তখনকার পরিস্থিতি জেনেও নাম দিই নি। বিষয়টা পুরো পরিস্কার, ভবিষ্যতেও সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোন সম্ভবনা নেই। যারা যাবে তাদের জন্য শুভকামনা।’

[৫] মুশফিক নিজের সিদ্ধান্ত পাল্টাবেন এমন আশা করেছিলেন টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মুমিনুল হক। শুধু মুমিনুল নয় দলের এ অভিজ্ঞ ক্রিকেটার সিদ্ধান্ত পাল্টাবেন এমন আশা করেছিলেন বিসিবি প্রধান পাপনও। তবে শেষ পর্যন্ত নিজের পুরনো সিদ্ধান্তেই অনড় থাকছেন মুশফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়