শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মমতাজউদদীন আহমদ: আমার শিক্ষক’ গ্রন্থের মোড়ক উন্মোচন

শিমুল মাহমুদ: শনিবার (২২ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থ মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে ‘মমতাজউদদীন আহমদ; আমার শিক্ষক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক মমতাজউদদীন আহমদের সহধর্মিনী কামরুননেসা মমতাজ। এসময় তার সাবেক সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, ভাষাসৈনিক এবং মুক্তিযোদ্ধা মমতাজউদদীন আহমদকে নিয়ে তার ৫০জন শিক্ষার্থী বইটি লিখেছেন।মমতাজউদদীন আহমদের শিক্ষার্থীদের মধ্যে থেকে বইটি সম্পাদনা করেছেন মোহন হাসান, ইলা ভৌমিক, মিলন রায় এবং শামসুদ্দিন দিদার।

সম্পাদনা পরিষদের সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘এই বইয়ে শুধু মমতাজউদদীন স্যারের সম্মোহনী ক্লাস নয়, আছে ক্লাস এবং ক্লাসের বাইরে ছাত্র-ছাত্রীদের নিয়ে মজার অনেক ঘটনা। আমাদের প্রত্যেকের লেখায় স্যারের পাঠদান, আবেগ অনুভূতি, স্যারের সঙ্গে আমাদের ক্লাসের ভেতরে ও বাইরের নিবিড় সম্পর্ক এবং স্যার সম্পর্কে অনেক অজানা বিষয় লেখা হয়েছে। আমার বিশ্বাস, বইটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত এবং সাড়া পাবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কামরুননেসা মমতাজ বলেন, ‘কোনো শিক্ষককে নিয়ে তার শিক্ষার্থীরা এর আগে এরকম বই লিখেছে বলে আমার জানা নেই। সত্যিই আমি খুবই আপ্লুত।’

বরেণ্য এই নাট্যকারের ওপর বই প্রকাশের সংবাদে তাঁর ছাত্র-ছাত্রীরা আনন্দের কথা জানান। যেসব ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময়ের অভাবে যোগাযোগ করা যায়নি, তাদের নিয়ে বইটির ওপর আরো কোন অনুষ্ঠান করা যায় কি না তা ভাবছেন আয়োজকরা।

প্রকাশনী সংস্থা মনন প্রকাশ থেকে বইটি প্রকাশ করেছেন প্রকাশক শাহ আল মামুন। বইমেলায় মনন প্রকাশের ৩৫৪-৩৫৫-৩৫৬ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়