শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোপের শতকে শ্রীলঙ্কাকে ২৯০ রানের চ্যালেঞ্জ দিলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : সফরের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে বেশ ভালো স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কলোম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে ক্যারিবিয়রা। ওপেনার শাই হোপ এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের নবম শতকের দেখা পেয়েছেন।

টস জিতে সফরকারী দলকে আগে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান সেনাপতি দিমুথ করুনারত্নে। সুনীল আমব্রিস (৩), নিকোলাস পুরান (১১) ও কিয়েরন পোলার্ডরা (৯) ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন ড্যারেন ব্রাভো (৩৯), রস্টোন চেজ (৪১) ও কেমো পলরা (৩২)। অষ্টম উইকেট জুটিতে মাত্র ২০ বলে ৪৯ রান করেন কেমো পল ও হেইডেন ওয়ালস। ফলে চ্যালেঞ্জিং স্কোর পায় উইন্ডিজ।

স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে ইসুরু উদানা ৩টি ও নুয়ান প্রদীপ ও থিসারা পেরেরা একটি করে উইকেট নেন।

বিরতির পর জযের লক্ষ্যে মাঠে নামবে করুনারত্নে, কুশল পেরেরারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়