শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি হলো খেলার মাঠ, যেখানে ফাউল খেললে লাল ও হলুদ কার্ড মেলে

মুনশি জাকির হোসেন :  রাজনীতি হলো খেলার মাঠ, যেখানে ফাউল খেললে লাল, হলুদ কার্ড মেলে। হেরে গেলে চামচিকাও লাথি মারে। ভালো খেললে জনগণ হাততালি দেয়। এক পক্ষ অন্য পক্ষের দুর্বল জায়গা খোঁজে, অন্য পক্ষের ভুলের অপেক্ষা করে, সুযোগ খোঁজে, সুযোগের সঠিক ব্যবহার করে, সে খেলায় কৌশল থাকে আক্রমণাত্মক, রক্ষণাত্মক, সে খেলায় কেউ কাউকে ওয়াক ওভার দেয় না। সে খেলায় ভুল করলে ভুলের মাশুল গুনতেই হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক খেলোয়াড় নির্বাচন অনিবার্য। পরিশ্রম, সততা, লক্ষ্য, মিশন, ভিশন ছাড়া সফলতা আশা করা অর্থহীন। লন্ডনে আরাম আয়েশে, ভোগ বিলাসে বসে ওহী নাজিল করে সামন্তবাদের ঘাড়ে সাওয়ার হয়ে রাজনীতি সম্ভব নয়। রাজনীতির মাঠকে কেউ কুরুক্ষেত্র বানিয়ে ১৫ আগস্ট, ২১ আগস্ট বানিয়ে, যুদ্ধাপরাধীর লালন-পালন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, ডামি তত্ত্বাবধায়ক সরকার, আজিজ কমিশন, দুই কোটি ভুয়া ভোটার। ওই অপশক্তি আবারও আসলে এগুলোর পুনরাগমন ঘটবে সেই আতঙ্ক আওয়ামী লীগকে নিত্যদিনে সন্তস্ত্র করে রেখেছে। আবার নির্বাচন পরবর্তী কর্মী-সমর্থকদের উপর হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, ভিটেমাটি ছাড়া করার মধ্য দিয়ে আওয়ামী লীগের তৃণমূলের উপর যে সাম্ভাব্য পাশবিক নির্যাতন সেটিও আওয়ামী লীগকে বিচলিত করে, কারণ এই দল তৃণমূলকে পরিবারের সদস্য মনে করে। ঠিক কোন কারণে আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে রাজনীতির স্পেস দেবে সেটি আমার বোধগম্য নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়