শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাদের অধিকার নেই আবার মাঠে খেলার, বিশ্বকাপের ঘটনা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের বললেন কপিল দেব

শিউলী আক্তার : সদ্য শেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত ও বাংলাদেশ যুব দলের বিবাদে জড়ানোর ঘটনা নিয়ে আবারো মন্তব্য করলেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তিনি মনে করেন ক্রিকেট এখন আর ভদ্রলোকের খেলা নেই। এছাড়া আরো বলেন, ক্রিকেটারদের কোনো অধিকার নেই আবার মাঠে গিয়ে খেলার।
শুধু তাই নয়, ঝামেলায় জড়িত তরুণ ক্রিকেটারদের আদব শেখাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ৮৩’ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

ক্রিকেট নিয়ে আলোচিত এক অনুষ্ঠানে কপিল বলেন, ‘কে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা? ফাইনাল শেষে যা হয়েছে এরপর ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা যায় না। ছোট ছোট ছেলেদের মধ্যে সেদিন যা ঘটেছে সেটা সত্যিই ভয়ঙ্কর। ক্রিকেট বোর্ডের তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া উচিত। যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল দ্বিতীয়বার না করে। তুমি ম্যাচ হেরেছো। তোমার অধিকার নেই আবার মাঠে যাওয়ার এবং কারো সঙ্গে মারামারি করার।’

অধিনায়ক ও ম্যানেজারকে নিয়েও তিনি বলেন, ‘অধিনায়ককে আমি আরো বেশি দোষ দিবো। ম্যানেজার এবং যারা ডাগআউটে বসে ছিলো তাদেরকে আমি দোষ দিবো। কখনো কখনো ১৮ বছর বয়সী ছেলেরা ভুল করতে পারে। তারা একটি বিষয় নাও বুঝতে পারে। কিন্তু একজন ম্যানেজার হিসেবে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব তো আপনার উপর বর্তায়।’

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে হাইভোল্টেজ ফাইনাল শেষে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার।

এ ঘটনায় বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
উল্লেখ্য, এর আগেও এই ক্রিকেটারদের বোর্ডের কাছে বড় শাস্তি দাবি করেন কপিল দেব ও আজহারউদ্দিন।

  • সর্বশেষ