শিরোনাম
◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন দলবদলে রেকর্ড ১৭০টি দেশের অংশগ্রহণ, ২৯ কোটি ৮২ লাখ ডলার খরচ করে শীর্ষে ইংল্যান্ডের ক্লাবগুলো

রাকিব উদ্দীন : ২০২০ সালের জানুয়ারীতে শীতকালীন দলবদল মৌসুমে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। ফিফার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপি মোট অর্থ ব্যায়ের ৭১ দশমিক ৮ শতাংশ হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ দেশ ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্সের ক্লাবগুলো থেকে। এছাড়া শীর্ষ পাঁচ লিগে খেলা ক্লাবগুলোর খরচ মোট অর্থের ৯৩ দশমিক এক শতাংশ।

গত মাসে ফুটবলারদের দলবদলে অংশ নিয়েছিল রেকর্ড ১৭০টি দেশের ক্লাব। এ সময় মোট ৪ হাজার ১০৮টি আন্তর্জাতিক দলবদল হয়। এর মধ্যে ১৪ দশমিক এক শতাংশ দলবদল হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ দেশের ক্লাবগুলোয়। এতেই মোট খরচ হয়েছে ৭১ দশমিক আট শতাংশ।

এসময় ইংল্যান্ডের ক্লাবগুলো খরচ করেছে সর্বোচ্চ ২৯ কোটি ৮২ লাখ ডলার। ২০ কোটি ৬১ লাখ ডলার খরচ করে এরপর আছে জার্মানি। ১২ কোটি ৬৭ লাখ ডলার খরচ করে তিনে ইতালি।

গত দলবদলে সবচেয়ে বড় নাম ছিল ব্রুনো ফার্নান্দেস। ৬ কোটি ১ লাখ ডলার প্রাথমিক ট্রান্সফার ফিতে স্পোর্টিং লিসবন থেকে পর্তুগালের এই মিডফিল্ডারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। রেড বুল সালসবুর্গ থেকে নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হ্যালান্ডকে নিয়ে আসে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

  • সর্বশেষ