শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ বছর পর পাকিস্তান সফরে এমসিসি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। কুমার সাঙ্গাকারার নেতৃত্বে চলতি মাসের ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে চারটি ম্যাচ খেলবে এমসিসি একাদশ।

পাকিস্তানে পৌঁছে এমসিসির সভাপতি সাঙ্গাকারা মিডিয়াকে বলেন, ‘এমসিসি প্রতিযোগিতামূলক ক্রিকেটে বিশ্বাস করে। আমরা এখানে এসেছি সুন্দর কিছু ম্যাচ খেলতে এবং কয়েকটি ম্যাচ জিতে নিতে। পাকিস্তানে আমার অসাধারণ কিছু মুহূর্ত আছে। বিশেষ করে লাহোরে আমার বেশ কয়েকটি সুন্দর ইনিংস আছে। আমাদের প্রতিপক্ষ হিসেবে শক্ত কয়েকটি দল দেখে ভালো লাগছে।’

এমসিসি একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আজমল শাহজাদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুটি দলের বিপক্ষে খেলবে তারা। লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দুটি ছাড়াও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল নর্দান ও পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলবেন সাঙ্গাকারারা।

এমসিসি স্কোয়াডঃ কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, মাইকেল লিস্ক, অ্যারন লিলে, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মার ও রস হুইটলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়