শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশিদিন বাঁচার ‘সিক্রেট’ জানালেন ১১২ বছরের বৃদ্ধ

ইয়াসিন আরাফাত : গ্রিনিং চিতেস্তু ওয়াতানাবের জন্ম ১৯০৭ সালে উত্তর জাপানের নিইগাতা শহরে। তার বর্তমান বয়স ১১২ বছর ৩৪৪ দিন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মানুষ হিসেবে নিজের নাম লিখিয়েছেন গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও। যুবক বয়সে পেশায় একজন কৃষক ছিলেন তিনি।

নিজের দীর্ঘায়ুর গোপন রহস্য হিসেবে তিনি জানিয়েছেন, কখনও রাগ করা চলবে না, আর সর্বদা মুখে হাসি রাখতে হবে।

জাপানের এই বয়স্ক ব্যক্তি জানিয়েছেন, দাঁত না থাকলেও পুডিং এবং ক্রিম পাফ খেতে পছন্দ করেন তিনি। কারণ এই ধরণের খাবারগুলি দাঁত দিয়ে চাবাতে হয় না। এর আগে যে ব্যক্তি বিশ্বের সবচেয়ে বয়স্ক ছিলেন, তার নাম মাসাজো নোনাকা। তিনিও জাপানেরই নাগরিক ছিলেন। ২০১৯ সালে ১১৩ বছরে মৃত্যু হয় তার।

গ্রিনিং চিতেস্তু ওয়াতানাবে সম্পর্কে বলতে গিয়ে তার পুত্রবধূ জানিয়েছেন, ওয়াতানাবেকে তিনি কখনও রাগতে দেখেননি। পাশাপাশি তিনি যথেষ্ট কেয়ারিং-ও। অন্যদিকে ওয়াতানাবে নিজের সম্পর্কে বলেছেন, ‘আমি মনে করি, এক ছাদের নীচে একটি বড় পরিবারের সাথে বসবাস করছি, এখানে নাতি-নাতনিরা আমার মুখের হাসি বাঁচিয়ে রেখছে।’ তাঁর এই কথা থেকেই পরিষ্কার তিনি তাঁর নাতি নাতনিদের কতটা ভালোবাসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়