শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মিথিলা আমাকে আব্বু বলে ডাকে’ ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: প্রেম, বন্ধুত্ব ও বিয়ে এই তিন বিষয় নিয়ে অনেক বেশি সমালোচিত এবং বিতর্কিত তারকা যুগল অভিনেত্রী মিথিলা এবং চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব। বিয়ের আগে না হলেও পর থেকে দুজনকে একসঙ্গেই দেখা মেলে এখন।

সম্প্রতি এই যুগলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। যেখানে দেখা যায় সৃজিত বলছেন, একটা ব্যাপার আছে। ও (মিথিলা) আমাকে তিনটা নামে ডাকে। একটা হলো সৃজিত, একটা বু, একটা হলো আব্বু।’

ভিডিওতে নানা গ্রুপে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি কোথায় ধারণ করা সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের আসর বসেছিল কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবার এবং কাছের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়