শিরোনাম
◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে যুবক আটক

এইচ এম মিলন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সৈয়দ সাকিল(১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২ টায় পরীক্ষা চলাকালীন সময় তাকে পুলিশ আটক করেন। সে উপজেলার ডাসার থানার গোপালপুর এলাকার পুর্ব পুয়ালী গ্রামের সৈয়দ লিয়াকতের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসএসসি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্রে। এসময় সৈয়দ সাকিল এক ছাত্রকে নকল দিয়ে সহযোগীতা করতে যায়। বিষয়টি টের পেয়ে কালকিনি থানা পুলিশ তাকে নকলসহ হাতেনাতে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলামের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ী ৩ মাসের জেল প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বলেন, পরীক্ষার হলে নকল সরবরাহের ঘটনায় সাকিলকে এ শাস্তি দেয়া হয়েছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়