শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে অবৈধ পথে আনা ১১ লাখ টাকার মোবাইল উদ্ধার, আটক ২

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১১ লাখ টাকা মূল্যের ১৫৫ টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার নবীনগর উপজেলার আসরাফপুর এলাকার রহিছ মিয়ার ছেলে ইমাম হোসেন (৩৬) ও জেলা শহরের পৈরতলা এলাকার আব্দুল আউয়ালের ছেলে আকরাম (২০)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ সোনারামপুর এলাকার হোটেল ওজান ভাটির সামনে অভিযান চালায় পুলিশ।

এসময় একটি প্রাইভেটকারে অভিযান চালানো হলে সেখানে ৮টি বক্সে মোট ১৫৫টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে দুইজনের কাছে মোবাইলের কাগজপত্র চাওয়া হলে তারা বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি।

তিনি আরও জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এই মোবাইলগুলো ঢাকার মোতালিব প্লাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে । সম্পাদনায় : রাকিবুল

  • সর্বশেষ