শিরোনাম
◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় চার যুবক আটক

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করায় চার জনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত ওই চারজন হলেন, নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের জুয়েল মিয়া (১৯), শামীম মিয়া (২৩), ফয়সাল মিয়া (২২) ও আবুল হোসেন (২২)।

সোমবার দুপুরে ওই চারজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার এ ঘটনা ঘটে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোববার সকালে উপজেলার ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণের চেষ্টা করে ওই চার যুবক।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রোববার রাতেই মেয়েটির মা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি সাজেদুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত জুয়েল প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এর আগে একাধিকবার তাকে অপহরণের হুমকিও দিয়েছিল জুয়েল। সবশেষ রোববার জুয়েল তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। সম্পাদনায় : রাকিবুল

  • সর্বশেষ