শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথায় আঘাত পেয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষকের মৃত্যু

স্পেনে ম্যাচ চলাকালীন মাঠে আঘাত পেয়ে প্রাণ গেলো ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

দেশটির পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় মাথায় আঘাত পান রামিরেস। 

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

তরুণ এই ফুটবলারের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। এছাড়া রামিরেসের স্মরণে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ। সূত্র: কালের কণ্ঠ  

  • সর্বশেষ