শিরোনাম
◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দি‌য়ে আজ নারী বিশ্বকাপের পর্দা উঠছে 

স্পোর্টস ডেস্ক : এবার শুরু হচ্ছে নারীদের ক্রিকেট লড়াই। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

ভারতের গোয়াহাটিতে বাংলা‌দেশ সময় বিকাল সা‌ড়ে ৩টায় পর্দা উঠবে ১৩তম আসরের। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে ৮টি দল। বৈশ্বিক এই লড়াইয়ের এবারের আসর বসছে ভারতে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকাও।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দুই দেশ। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ অক্টোবর। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ ভ্রমণ

৩০ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২ নভেম্বর। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩১টি।

টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের দুই প্রতিপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়