শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যালেন্টাইনস ডে তে সাবধান, চুমু থেকে ছড়াতে পারে করোনাভাইরাস

সাইফুর রহমান : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শহরের বিনোদন পার্ক, শপিং মল এবং আড়ালে নিভৃতে থাকা ঘনিষ্ঠ যুগলরা ভয় ধরাচ্ছে চিকিৎসকদের মনে। একজনের লালা অন্যের মুখে গিয়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়িয়ে তুলবে না তো? এমনই প্রশ্নই ভাবিয়ে তুলছে নাক-কান-গলা বিশেষজ্ঞদের। সংবাদ প্রতিদিন, ডিএনএ ইন্ডিয়া

ফ্ল্যাবিও প্রজাতির এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে যা মুহুর্তেই সংক্রামিত হয় অন্যের দেহে। এছাড়া ঠোঁটে ঠোঁট স্পর্শ করলে তো কথাই নেই। তাই প্রেমিক যুগলদের প্রতি চিকিৎসকদের পরামর্শ, করোনার বাড়াবাড়িতে এবছর ভ্যালেন্টাইনস ডে তে চুমু এড়িয়ে যাওয়াই শ্রেয়।

ভারতের বেলভিউ হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি কাশি থেকে তো অবশ্যই, মুখের লালা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। এছাড়া ভাইরাসজনিত অসুস্থ্যতায় অনেকের চোখ থেকে জল গড়ায়, আর তা অন্যের সংস্পর্শে এলে তা থেকেও সেই ব্যক্তিও আক্রান্ত হবে।

চিকিৎকদের পরামর্শ, ভালোবাসা দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন, তবে ভাইরাস সংক্রমণ ঠেকাতে মুখে অবশ্যই মাস্ক পরুন। কারণ ঋতু পরিবর্তনের এই সময়টায় করোনাভাইরাস আরো বেশি সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়