শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কঠোর সমালোচনা করে এর কপি ডাস্টবিনে ফেললেন কুয়েতের সংসদ স্পিকার (ভিডিও)

ইয়াসিন আরাফাত : শনিবার আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম।

তিনি বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হলো আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে।এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।

আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা।

https://media.parstoday.com/video/4bv69058cf63361lex6.mp4

  • সর্বশেষ