শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের মাঠে বোলারদের রাজত্ব, হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা

নিজস্ব প্রতিবেদক : প্রথমদিনে ১৩ উইকেটের পর দ্বিতীয় দিনে পতন হয়েছে ১২টি উইকেটের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ দ্বিতীয় দিন শেষেই জমে উঠেছে। ১৯১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন শুভাগত হোম (২৮) ও জাকের আলী (০)।

প্রথমদিন মধ্যাঞ্চলকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে উত্তরাঞ্চলের ইনিংস শেষ হয়েছে ১৬৬ রানে। দিনশেষে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছে মধ্যাঞ্চল। নাঈম শেখ কোনো রান না করে ফেরার পর ১১ রানে ফেরেন মার্শাল। রকিবুল ২৭ রানে ফেরার পর আবদুল মজিদ ও তাইবুরের ৮৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মধ্যাঞ্চল। মজিদ ৬৯ ও তাইবুর ৪৭ রানে ফেরেন। তাসকিন দুটি, সালাউদ্দীন, সুমন ও আরিফুল একটি করে উইকেট নেন।

তিন উইকেটে ৮৯ রানে দিন শুরু করে ব্যর্থ হয়ে ফেরেন মুশফিকুর রহিম (২)। চটজলদি বিদায় নেন তানবির হায়দারও (৫)। তারপর আরিফুল হককে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাঈম ইসলাম। কিন্তু ২২ রানের বেশি করতে পারেননি নাঈম। সবাই আসা-যাওয়ায় ব্যস্ত থাকলে একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। শেষ উইকেট হিসেবে বিদায় নেয়ার আগে ৫০ রান আসে তার ব্যাট থেকে।

মুস্তাফিজ ছাড়াও উইকেটের দেখা পেয়েছেন মধ্যাঞ্চলের সব বোলার। আরাফাত সানি দুটি এবং শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শুভাগত হোম একটি করে উইকেট লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়