শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২তম বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টে ‘ডাক’ মারার রেকর্ড সাইফের

স্পোর্টস ডেস্ক : অভিষেকেই লজ্জার রেকর্ডে নাম লেখালেন সাইফ হাসান। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া সাইফ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের শুরুতেই ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন এ ওপেনার। বাংলাদেশের ২২তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ডাক মারার রেকর্ডে নাম তুলেছেন তিনি।

টেস্ট অভিষেকে ডাক মারার রেকর্ড কম নয়। অভিষেক টেস্টের দুই ইনিংসেও ডাক মারার রেকর্ড আছে অনেকের। আর অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য করে আউট হওয়ার সংখ্যা ধরলে সেটা চারশ'র কাছাকাছি। এই রেকর্ডে মোহাম্মদ মিঠুন, নাজমুল শান্ত কিংবা জহুরুল ইসলামের পর নাম তুললেন তরুণ ওপেনার সাইফ হাসান।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংস তামিমের সঙ্গে ওপেন করতে নামেন সাইফ। কিন্তু পাকিস্তানী পেসারদের সামনে দাঁড়াতে পারেননি তিনি। দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদির বলে আত্মহুতি দিয়ে ফেরেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা হওয়ার আভাস দেওয়া এই ক্রিকেটার।

এর আগে বাংলাদেশ দলের হয়ে খেলা স্পিনার ইলিয়াস সানি, পেসার কামরুল রাব্বি, খালেদ মাহমুদ, শুভাশিষ রায়রা অভিষেক টেস্টে ডাক মারার রেকর্ডে নাম তুলেছেন। অভিষেক টেস্টে ডাক মারার তালিকায় আছে সাইদ আনোয়ার, অ্যালান ডোনাল্ডের মতো ক্রিকেট কিংবদন্তির নাম। এলগার, গুচ, ইমতিয়াজ আহমেদরাও অভিষেক টেস্টে রান না করে সাজঘরে ফিরেছেন।

কিন্তু সাইফের শূন্য রানের ইনিংসটা আক্ষেপ তৈরি করবে অন্য জায়গায়। টেস্ট ক্রিকেটে যেখানে টেকনিকের খেলা সেখানে সাইফ খুবই দৃষ্টিকুটভাবে আউট হয়েছেন। শাহিন আফ্রিদির ফুল লেন্থের বলটা তিনি ফুট ওয়ার্ক ছাড়াই আলতো করে ড্রাইভ খেলার চেষ্টা করেন। বল সামান্য সুইং করে ব্যাটের কানা ঘেষে চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে। সাজঘরে ফিরতে হয় সাইফ হাসানের।

  • সর্বশেষ