শিরোনাম
◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ◈ দরজা ভেঙে ঘরে ঢুকে কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ◈ সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর ◈ চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ◈ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ◈ ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ‌গ্রেপ্তার আরও ৪০ ◈ গত ২৪ ঘণ্টায়  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের

যুগান্তর : ফিলিস্তিন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ঘোষিত কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা সমঝোতা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ’ মনে করে ট্রাম্পের এ উদ্যোগের ফলে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাপকাঠি থেকে বের হয়ে গিয়েছে। খবর আনাদলু এজেন্সির। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বিশেষভাবে সীমান্ত পরিস্থিতি, জেরুজালেমের অবস্থা এবং শরণার্থী সম্পর্কিত বিষয়গুলো উল্লেখযোগ্য।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

সেই সঙ্গে জর্দান নদীর পশ্চিমতীরের মাত্র ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

ফিলিস্তিনের শাসক ও জনগণ এই কথিত শান্তি পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই পরিকল্পনার নিন্দা জানিয়ে দেশটিতে চলছে বিক্ষোভ।

  • সর্বশেষ