শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে যুব বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : চলমান দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব ভালো হয়নি ইংল্যান্ডের। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্লেট শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ান হয়ে কিছুটা স্বস্তি নিয়ে বিশ্বকাপ শেষ করলো ইংলিশ যুবারা।

দক্ষিণ আফ্রিকার বেননির উইলোমুর পার্কে সোমবার প্লেট ফাইনালে ১৫২ রানের জয় পায় ইংল্যান্ড। ২৮০ রানের জবাবে ১২৭ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে ইংল্যান্ড। সর্বোচ্চ ১১১ রান করেন ওপেনার ড্যান মোসলে। অর্ধশতক হাঁকান জ্যাক হেইনেস (৬৮) ও জয় ইভিসন (৫৯)।

জবাবে বেশি দূর যেতে পারেনি শ্রীলঙ্কা। রাভিন্দু রাসান্থা সর্বোচ্চ ৬৬ রান করেন। বাকিদের কেউই পনেরোর বেশি রান করতে পারেননি।
ইংল্যান্ডে বোলারদের মধ্যে স্পিনার লুইস গোল্ডসঅর্থি ২১ রানে ৫ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়