শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে মনের মত ‘গার্লফ্রেন্ড’

ইয়াসিন আরাফাত : সপ্তাহ ঘুরলেই আসছে বিশ্ব প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে৷ সিঙ্গেল তরুণদের কাছে প্রেমিকার অভাব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার আরও একটি উপলক্ষ৷ সঙ্গীহীন অর্থাৎ সিঙ্গেল যুবকদের অনেক জ্বালা ৷ মনের কথা বলার মানুষ তো দূর৷ সিনেমা দেখার সঙ্গিনীর অভাব৷ শপিং করতে গেলে পার্টনারের অভাব৷ দোকানে গিয়ে পছন্দ করা টিশার্টের মধ্যে লালের উপর সাদা স্ট্রাইপটা আমাকে ভাল লাগবে না কুল ফিল প্যাস্টেল? সে সব পরামর্শ দেয়ারও সঙ্গী নেই৷ এমন বিচিত্র সমস্যার সমাধান নিয়ে হাজির ভিটালিটি সিটি শপিং মল৷

সিনেমা দেখার সঙ্গী জুটিয়ে দিতে না পারলেও শপিংয়ের জন্য উপযুক্ত পার্টনার খুঁজে দিচ্ছে এই শপিংমল৷ এখানে আসা নিঃসঙ্গ গ্রাহকদের জন্য হাজির ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ড৷ না কোনও রোবট নয়, রক্তমাংসের সুন্দরী বুদ্ধিদীপ্ত তরুণী৷ যারা শপিংয়ের সময় গ্রাহককে সঙ্গ দেবে৷ পছন্দের বিষয় গল্প করার সঙ্গে সঙ্গে বেছে দেবে মানানসই পোশাকও৷

মনের মতো গার্লফ্রেন্ড বেছে নেয়ার সুযোগ পাবেন এই গুয়াংজৌর এই শপিংমলে৷ সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, শপিংমলে ঢোকার পরই পোডিয়ামে অপেক্ষারত কম করে ১৫ জন সুসজ্জিত তরুণীর মধ্যে থেকে মনের মতো সঙ্গীকে বাছাই করে নেয়া যাবে৷ তবে তাদের সঙ্গে কাটানো প্রতি ২০ মিনিটের জন্য খরচ করতে হবে মাত্র ১০ টাকা৷ শুধু শপিং নয়, লাঞ্চ ডেটের জন্যও এখান থেকে সঙ্গী বাছাই করা যেতে পারে জানিয়েছে ভিটালিটি সিটি শপিং মল কর্তৃপক্ষ৷

তবে ইনস্ট্যান্ট গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর জন্য রয়েছে দুটো শর্ত৷ ১, একসঙ্গে সময় কাটানোর সময় কোনওভাবেই তাদের স্পর্শ করা যাবে না এবং ২, শপিং মলের নির্দিষ্ট করে দেয়া এলাকার বাইরে তাদের নিয়ে যাওয়া যাবে না।

এখানেই শেষ নয়, চিনের গুয়াংজৌর ভিটালিটি সিটি শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ছেলেরাই নয়, মেয়েরাও এই ভাড়া করা গার্লফ্রেন্ডের সুবিধে নিতে পারে৷ শপিং করার সময় শপিং ব্যাগ থেকে পার্টনারের বাচ্চাদের খেয়াল রাখাও স্বচ্ছন্দে নিজের কাঁধে তুলে নেবে এই টেম্পোরারি গার্লফ্রেন্ডরা৷

 

  • সর্বশেষ